Latifia Scholarship
মেধার বিকাশে, শিক্ষার অগ্রযাত্রায়
মেধার বিকাশে, শিক্ষার অগ্রযাত্রায়
“লতিফিয়া বৃত্তি পড়ব, জ্ঞানের শক্তিতে জীবন গড়বো”
আলহামদুলিল্লাহ!
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ২য় বারের মতো অনুষ্ঠিত হলো “লতিফিয়া মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬”।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ থেকে ৭ম শ্রেণির মোট ১৪৮ জন মেধাবী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
০৮/০৮/২০২৬ ইং
গত বছর অনুষ্ঠিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে আয়োজিত লতিফিয়া মেধা বৃত্তি ২০২৫ সালে মানিককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী ইউনিয়ন ট্যালেন্টপুল বৃত্তি সহ মোট ৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।